দুর্ধর্ষ বোলিং দিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাথিস মালিঙ্গা। মাত্র ১৩ রানে ৫টি উইকেট নিয়ে দিল্লি ডেয়ার ডেভিলসকে গুটিয়ে দিয়েছিলেন ৯৬ রানে। ৯৭ রানের সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৯ বল হাতে রেখে মাত্র দুই উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানস। ৫০ বলে ৪৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন লিটল মাস্টার। ২৭ রান করে অপরাজিত ছিলেন রোহিত শর্মা।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। প্রথম ৭ ওভারে দিল্লি স্কোর বোর্ডে মাত্র ৪০ রান জমা হতেই একে একে ফিরে যান ডেভিড ওয়ার্নার, উনমুক্ট চাঁদ, বীরেন্দর শেবাগ ও অ্যারন ফিঞ্চ। পঞ্চম উইকেটে ৪২ রানের জুটি গড়েছিলেন নামান ওঝা ও বেনুগোপাল রাও। ১৫তম ওভারে ওঝাকে আউট করে এই জুটি ভাঙেন আলী মুর্তজা। এরপর শুধু যাওয়া-আসাই করেছেন দিল্লির বাকি ব্যাটসম্যানরা। পাঁচজন ব্যাটসম্যান ফিরেছেন শূন্য রানে। দলীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন নামান ওঝা। ২৬ রান করে সাজঘরে ফিরেছেন বেনুগোপাল রাও। ওয়েবসাইট।