মুরালি বনাম শচীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বকালের সফল ব্যাটসম্যানটির সঙ্গে সর্বকালের সফল বোলারটির শেষ লড়াই কি গতকালই দেখে ফেলল টেস্ট ক্রিকেট? আবহাওয়ার যে মতিগতি, তাতে মুত্তিয়া মুরালিধরন বনাম শচীন টেন্ডুলকারের দ্বৈরথ আবারও দেখা যাবে কি না, কে জানে। কালকের লড়াইয়ে আবারও জয়ী হলেন মুরালি। এ নিয়ে শ্রীলঙ্কার স্পিন-জাদুকরের বলে অষ্টমবারের মতো আউট হলেন ভারতের ব্যাটিং বিস্ময়। টেস্টে টেন্ডুলকারকে সবচেয়ে বেশিবার আউট করার রেকর্ডটাও তাঁরই। মুরালির বলে এ নিয়ে তৃতীয়বারের মতো এলবিডব্লু হলেন টেন্ডুলকার, চারবার ক্যাচ আর একবার হয়েছেন বোল্ড। টেন্ডুলকারকে টেস্টে ছয়বার করে আউট করেছেন দুই অস্ট্রেলিয়ান—জেসন গিলেস্পি আর গ্লেন ম্যাকগ্রা।