মুরালি বন্দনায় বর্তমান ও সাবেকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন আগেই। টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ম্যাচে মুরালি উঠে গেলেন ৮০০ উইকেটের শৃঙ্গে! ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করে শ্রীলঙ্কার এই অফ স্পিনারের অবসরের প্রতিক্রিয়ায় টাইমস অব ইন্ডিয়ার কাছে মুরালি বন্দনা করেছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।ওয়াসিম আকরাম: মুরালি বিস্ময়কর। আমি মনে করি না, তাঁর ৮০০ উইকেটের ধারে-কাছেও কেউ আসতে পারবেন।গ্রায়েম স্মিথ: মুরালির বিদায়ে আমি খুশি! টেস্টে তাঁর মুখোমুখি আর হতে হবে না।কপিল দেব: মুরালি অসাধারণ প্রতিভাধর। তাঁর অর্জনের সঙ্গে কোনো তুলনা হয় না।প্রসন্ন বেদী: বিশ্বের যেকোনো প্রান্তে সব ধরনের উইকেটে ব্যাটসম্যানদের আতঙ্গের নাম মুরালি। বিশ্বের কোনো বোলার তাঁর কৃতিত্বকে ছাড়িয়ে যেতে পারবে না।কুমার সাঙ্গাকারা: আমি আরেকজন মুরালিকে কখনোই খুঁজতে যাব না। কারণ, কোনোভাবেই তা খুঁজে পাওয়া যাবে না।মহেন্দ্র সিং ধোনি: তাঁকে নিয়ন্ত্রণ করা সব সময় কঠিন ছিল। টেস্ট ক্যারিয়ারে মুরালির ৮০০ উইকেট শিকারে আমি সত্যি খুশি।ক্রিস শ্রীকান্ত: মুরালি যা অর্জন করেছে তা বিস্ময়কর। তাঁর প্রশংসা করার ভাষা আমার কাছে নেই। এককথায় মুরালির সাফল্যে আমি মুগ্ধ।অনিল কুম্বলে: এ রকম উচ্চতায় উঠে নিজেকে থামানোর এর চেয়ে ভালো উপায় আর ছিল না। মুরালির সঙ্গে খেলাটাই সম্মানের।