মুরালি বিজয়ের অভিষেক সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগপুরে দুই বছর আগে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই টেস্ট তথা ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরির দেখা পেলেন মুরালি বিজয়। ব্যাঙ্গালোর টেস্টের তৃতীয় দিনে ভারতের এই তরুণ ব্যাটসম্যান খেলেছেন ১৩৯ রানের নজরকাড়া ইনিংস। ইনজুরিতে থাকা গৌতম গম্ভীরের জায়গায় এ টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন বিজয়। নির্বাচকদের আস্থার প্রতিদানও দিয়েছেন এর আগে সাতটি টেস্টে অংশ নেওয়া এই ব্যাটসম্যান। ধীরগতিতে ব্যাটিং করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ক্যারিয়ার-সেরা ইনিংসটি সাজিয়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান ১৪টি চার ও দুটি ছয় দিয়ে, খেলেছেন ৩১০ বল।—ক্রিকইনফো।