মুরালিকেই ‘মিস্টার ক্রিকেট’ বললেন হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটটাই তাঁর ধ্যানজ্ঞান ছিল বলে মাইকেল হাসির ডাকনাম হয়ে যায় ‘মিস্টার ক্রিকেট’। হাসি আগেই বলেছিলেন এই নামটা নিয়ে কিছুটা বিব্রতই তিনি। কথাটা বললেন আবারও। কিছুদিন আগেই অবসরে যাওয়া এই ব্যাটসম্যানের চোখে, আসল মিস্টার ক্রিকেট মুত্তিয়া মুরালিধরন।কিন্তু তিনি নিজে নন কেন? হাসি দাবি করেছেন পরিসংখ্যান নিয়ে তাঁর জ্ঞান সীমিত। সতীর্থ ম্যাথু হেইডেনের রান বা গড় কত সেটা তো জানেনই না, এমনকি রিকি পন্টিংয়ের সেঞ্চুরি কয়টা সেটাও তাঁর জানা নেই। পন্টিংকে অবসরের পর ৪১টি ওয়াইনের বোতল উপহার দিয়েছিলেন সতীর্থরা। তখনই জেনেছিলেন তাঁর সেঞ্চুরি ৪১টি। হাসি মনে করেন মণিহারটা মুরালিধরনেরই সাজে। শ্রীলঙ্কান অফ স্পিনারের জ্ঞান অভিধানসম তো বটেই, সারাক্ষণ ক্রিকেট নিয়েও মেতে থাকেন। খেলাটার প্রতি নিখাদ ভালোবাসার জন্যই উপাধিটা মুরালিকে দেওয়া উচিত বলেই হাসির অভিমত। ওয়েবসাইট।