মুরালির চোখে বিপজ্জনক পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম থেকে শুরু করে অনেকের চোখেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অন্যতম ফেবারিট। সরাসরি ফেবারিট না বলে মুত্তিয়া মুরালিধরন একটু ঘুরিয়ে বললেন, পাকিস্তান বিশ্বের অন্যতম বিপজ্জনক দল। বৈচিত্র্যময় বোলিং আক্রমণ, বিশেষ করে স্পিনারদের কারণে পাকিস্তান যেকোনো দলকে হারাতে সক্ষম। পাকিস্তানের বিপক্ষে খেলাটা সব সময় তার কাছে বড় কিছু ছিল জানিয়ে পিটিভি স্পোটর্সকে শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি বলেছেন, ‘তাদের বোলিংয়ে বৈচিত্র্য আছে। বিশেষ করে আজমল, আফ্রিদি, হাফিজের মতো মানসম্পন্ন তিনজন স্পিনার থাকায় তাদের বোলিং আক্রমণ খুবই ভালো।’ ওয়েবসাইট।