মুলারের স্বপ্ন সোনার বুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপাস্বপ্ন তো আছেই। টমাস মুলার ব্রাজিলে যাচ্ছেন ব্যক্তিগত একটা স্বপ্নের ডালা সাজিয়েও। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত টানা দুবার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার সোনার বুট জিততে পারেননি কেউ। সেই ইতিহাসটাই লিখে ফেলতে চান জার্মান ফরোয়ার্ড। ২০১০ বিশ্বকাপের মতো এবারও জিততে চান ‘সোনার বুট’।
২০১০ বিশ্বকাপের আগে তাঁকে সেভাবে কেউ চিনত না। কিন্তু দক্ষিণ আফ্রিকায় নিজের জাতটাই শুধু চেনাননি, ২০ বছরের তরুণ সবাইকে চমকে দিয়ে জিতে নিেয়ছিলেন দু-দুটি পুরস্কার—সোনার বুট ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। তাঁর সঙ্গে ওয়েসলি স্নাইডার, ডিয়েগো ফোরলান ও ডেভিড ভিয়াও করেছিলেন সর্বোচ্চ পাঁচটি করে গোল। কিন্তু তিনটি গোল বানিয়ে দেওয়ার সুবাদে সোনার বুট ওঠে মুলারের হাতে৷
এবার সঙ্গে আছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা, চার বছরে পরিণত হয়েছেন আরও । বায়ার্ন মিউনিখের হয়ে মৌসুমটিও কেটেছে দুর্দান্ত। মুলার এবার তাই ‘গোল্ডেন বুট’ চাইতেই পারেন, ‘অবচেতনভাবে বিশ্বকাপে সোনার বুট ধরে রাখার ব্যাপারটা তো আমার মনের মধ্যে আছেই। যদিও জানি, এটা বাস্তববাদী লক্ষ্য হতে পারে না । বিশ্বকাপ অনেক বিস্ময়কর স্ট্রাইকার দেখেছে। কিন্তু এর আগে কেউই এটা করতে পারেনি। তবে আমি আমার লক্ষ্য অর্জনে সর্বস্ব উজাড় করে দেব। সম্ভবত আমি কিছু গোল করে দলকে সাহায্য করতে পারব।’ ওয়েবসাইট।