মুশফিক, আশরাফুল নাসিরের পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুখবরটা নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে শ্রীলঙ্কাতেও। গল টেস্টে অনবদ্য ব্যাটিংয়ের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেনের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।বাংলাদেশ দলের পক্ষে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করায় ৪ লাখ টাকা পুরস্কার পাবেন মুশফিক। ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করলেও ১৯০ রানের ইনিংস খেলার জন্য আশরাফুল পাবেন ৩ লাখ টাকা। আর সেঞ্চুরির জন্য নাসিরের পুরস্কার ১ লাখ টাকা। পরশু আশরাফুল-মুশফিক দুজনের জন্যই ৩ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ডাবল সেঞ্চুরি করায় কাল মুশফিকের পুরস্কারের অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ টাকা।