মুশফিক-জার্গেনসেনকে প্রতিবেদন দিতে বলেছে বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিক ও জার্গেনসেন
মুশফিক ও জার্গেনসেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ শেন জার্গেনসেনকে প্রতিবেদন পেশ করতে বলেছে বিসিবি। আজ পূর্বনির্ধারিত সভায় কোচ ও অধিনায়ককে এ নির্দেশ দিয়েছে বিসিবি। তবে কত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে, সেটি নির্দিষ্ট না করে বললেও ‘দ্রুত’ দিতে বলা হয়েছে। এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিসিবি।

আজকের সভায় চলতি বিশ্বকাপ আয়োজক হিসেবে নিজেদের নানা কার্যক্রম নিয়েও আলোচনা হয়। সভায় সব ভেন্যু প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, প্রথম আলোকে দেওয়া সাক্ষাত্কারের কয়েকটি বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দুদিন আগে বিসিবি একটা চিঠি দিয়েছে সাকিব আল হাসানকে। চিঠির জবাব দেওয়ার শেষ দিন আজ।