মুশফিকদের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপে ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এতে খুশি বাংলাদেশের গোটা ক্রীড়াঙ্গনই। ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) দেখছে এর ভিন্ন তাৎপর্যও। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদের প্রত্যাশা, ‘এই জয় অন্যদেরও ভালো করার অনুপ্রেরণা দেবে আশা করি। বিওএ চায় সবার মধ্যেই জয়ের ক্ষুধাটা জেগে উঠুক। সব খেলাতেই উড়ুক বাংলাদেশের বিজয়ের পতাকা।’