মুশফিকদের আজ সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজজয়ী বাংলাদেশ দলকে আজ সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রূপসী বাংলা হোটেলের বলরুমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে।সংবর্ধনায় অবশ্য বিশেষ কোনো পুরস্কার থাকছে না ক্রিকেটারদের জন্য। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন জানিয়েছেন, ‘সিরিজ জয়ের জন্য উইনিং মানি হিসেবে খেলোয়াড়দের যা পাওয়ার কথা, তা-ই তাদের দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে ম্যাচ ফির টাকাও।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হারলেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ দল জিতে নিয়েছে ৩-২-এ।