মুশফিকদের উইন্ডিজ সফরসূচি চূড়ান্ত
তিন ওয়ানডে, দুই টেস্ট আর একটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ যাবে আগামী ১২ আগস্ট। প্রায় এক মাসের সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেটি হবে ২০ আগস্ট। ওয়ানডে সিরিজ শুরুর আগে গ্রেনাডার প্রগ্রেস পার্কে একটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের দল। ৫ সেপ্টেম্বর টেস্ট সিরিজ শুরুর আগে সেন্ট কিটসে ৩০ আগস্ট থেকে খেলবে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য গত ১ জুলাই থেকেই চলছে প্রাথমিক দলের অনুশীলন। এই কয় দিন ফিটনেস ট্রেনিং চলার পর মিরপুরে আজ থেকে শুরু হওয়ার কথা স্কিল ট্রেনিং। কাল রাতে ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা চন্ডিকা হাথুরুসিংহেরও আজই যোগ দেওয়ার কথা অনুশীলনে। প্রাথমিক দলটা শুরুতে ২৫ জনের থাকলেও সাকিব আল হাসানের বহিষ্কারাদেশের পর এখন সেটা ২৪ জনের। এখান থেকেই সফরের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করবেন নির্বাচকেরা।
আগামী ২০ আগস্ট ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকায় ফিরে সপ্তাহ খানেকের মধ্যেই এশিয়ান গেমস ক্রিকেটে খেলতে দক্ষিণ কোরিয়া যাবে বাংলাদেশ দল। এবার এশিয়ান গেমসেও সম্ভাব্য সেরা দলটাই পাঠানোর চিন্তা বিসিবির।
সফরসূচি
২০ আগস্ট ১ম ওয়ানডে গ্রেনাডা
২২ আগস্ট ২য় ওয়ানডে গ্রেনাডা
২৫ আগস্ট ৩য় ওয়ানডে সেন্ট কিটস (দি/রা)
২৭ আগস্ট টি-টোয়েন্টি সেন্ট কিটস
৫-৯ সেপ্টে. ১ম টেস্ট সেন্ট ভিনসেন্ট
১৩-১৭ সেপ্টে. ২য় টেস্ট সেন্ট লুসিয়া