মুশফিকুর চার লাখ, নাসির দুই লাখ টাকা পাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গল টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করায় পুরস্কার হিসেবে চার লাখ টাকা পাচ্ছেন অধিনায়ক মুশফিকুর রহিম। সেঞ্চুরি করা নাসির হোসেন পাচ্ছেন দুই লাখ টাকা। আজ সোমবার এই পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার।বাসস জানায়, শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল দেড় শতাধিক রান করার পরই আহাদ আলী সরকার ঘোষণা দেন, পুরস্কার হিসেবে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম প্রত্যেকে তিন লাখ টাকা করে পাবেন। আজ মুশফিকুর ডাবল সেঞ্চুরি করায় তাঁর পুরস্কারের অঙ্কটা বাড়িয়ে চার লাখ করা হয়।