প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকেটের সামনে দুই ইনিংসে ৬০ ও ৯৩। উইকেটের পেছনে চার ক্যাচ। হারারের দ্বিতীয় টেস্টে আক্ষরিক অর্থেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন মুশফিকুর রহিম। দল জিতেছে, ড্র করেছে সিরিজ। সাকিব, নাসির, রবিউলদের টপকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেতে ভূমিকা আছে মুশফিকের নেতৃত্বগুণেরও। ৩৪ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে দুবার ম্যাচসেরা হলেন বাংলাদেশ অধিনায়ক। সেটিও আবার চার টেস্টের মধ্যে দ্বিতীয়বার। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মুশফিক।