মুশফিকুর রহিমের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুশফিকুর রহিম গত রাতে ঘুমাতে যাওয়ার আগে জানতেন চিটাগং কিংসই হচ্ছে সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ। আজ সকালে উঠে তিনি জানলেন চিটাগং নয়, দুরন্ত রাজশাহীকে খেলতে হবে বরিশাল বার্নার্সের বিপক্ষে। মুশফিকুর রহিম জানান, ‘এটা বাংলাদেশেই সম্ভব।’সেমিফাইনালে বরিশালের বিপক্ষে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে বিপিএলের নানা অব্যবস্থাপনায় বিরক্ত জাতীয় দলের অধিনায়ক যেন আর নিজেকে খোলসে আবদ্ধ করে রাখতে পারলেন না। বললেন, এ প্রতিযোগিতা সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, গত ২৪ ঘণ্টায় সেমিফাইনাল নিয়ে যা হলো, তাতে বিদেশে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি বাড়েনি। তিনি আরও বলেন, ‘রাতে ঘুমাতে যাওয়ার আগে শুনলাম চিটাগং কিংস আমাদের প্রতিপক্ষ, সকালে উঠে শুনি বরিশাল। এ ধরনের ব্যাপার-স্যাপার বাংলাদেশেই সম্ভব।’বিশাল বাজেটের বিপিএল। চারদিকে টাকার ছড়াছড়ি। কোটি কোটি টাকা দিয়ে দল কিনেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। সংবাদ সম্মেলনে মুশফিকুর জানালেন টাকাপয়সা নিয়ে তাঁর ক্ষোভের কথা। বললেন, ‘প্রতিযোগিতা শুরু হওয়ার আগে কথা ছিল আমরা পারিশ্রমিকের ৭৫ শতাংশ পেয়ে যাব। কিন্তু প্রতিযোগিতা শেষ হতে চলল, কিন্তু আমাদের হাতে যে পারিশ্রমিক আছে, তা মোটের ৪০-৫০ শতাংশের বেশি নয়। শুনেছি, অনেক বিদেশি ক্রিকেটারকে নাকি এখনো কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি।’ম্যাচ ফিক্সিংয়ে জড়িত সন্দেহে বিদ্ধ একটি ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটার। ব্যাপারটিকে লজ্জারই মনে করছেন মুশফিকুর। তাঁর মতে, ‘বিদেশি ক্রিকেটারদের দেখে আমাদের তরুণ ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা শিখবে। ব্যাপারটি তো এমনই হওয়ার কথা ছিল। কিন্তু তাদের এক-দুজন যখন এমন কিছুতে জড়িত থাকেন, তা তো সত্যিই লজ্জার।’