মুশফিকুরের দ্বিতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল টেস্টে জ্বলে উঠেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। মোহাম্মদ আশরাফুলের পর সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এটি বাংলাদেশ দলপতির দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৩৮ রান। আশরাফুল ১৮৯ ও মুশফিকুর ১৫২ রান নিয়ে অপরাজিত আছেন। লঙ্কানদের প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত ১৩২ রানে পিছিয়ে বাংলাদেশ। তবে মুশফিকুরদের হাতে রয়েছে আরও ছয়টি উইকেট।মুশফিকুরের শতরানের ইনিংসটি এসেছে ১৬২ বলে। সেঞ্চুরির পথে ১২টি চার হাঁকান তিনি। আর আশরাফুল শতরানে পৌঁছান ১৮১ বল খেলে। তিনি হাঁকেন ১০টি চার ও একটি ছয়ের মার।এর আগে ৪ উইকেটে ৫৭০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। দলীয় সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন লাহিরু থিরিমান্নে। দীনেশ চান্দিমাল অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৬ রানে। এ ছাড়া কুমার সাঙ্গাকারা ১৪২ রান করেন।