মুশফিকের অনুরোধ
এশিয়া কাপ ফাইনালে হারের পর ক্রিকেটারদের বাঁধভাঙা আবেগ দেখেছে ক্রিকেট-বিশ্ব। কিন্তু ক্রিকেটপ্রেমীদের আবেগ যেন ছাড়িয়ে গেছে ক্রিকেটারদেরও। কাল বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ফাইনালে স্নায়ুক্ষয়ী মুহূর্তের উত্তেজনা সইতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন একজন। আরেকজন হূদয়ের রক্তক্ষরণ সইতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছেন বিষ পানে। দলের হারের পর এমন দুঃখজনক দুটি ঘটনায় ক্রিকেটারদের মন খারাপ হচ্ছে আরও। দলের হয়ে অধিনায়ক মুশফিকুর রহিম তাই ক্রিকেটপ্রেমীদের অনুরোধ করেছেন আবেগটাকে বশে রাখতে।কাল এক বার্তায় মুশফিকের আবেদন, ‘ক্রিকেট কখনোই জীবনের চেয়ে বড় নয়। এটি কেবল একটি খেলাই, সেভাবেই উপভোগ করুন। আমরা কখনোই হারতে চাই না, কিন্তু ক্রিকেটে তো সব সময় জেতা সম্ভব নয়! দলের সবার পক্ষ থেকে ওই দুই পরিবারের প্রতি অনেক অনেক সমবেদনা। দয়া করে এমন কেউ আর করবেন না, তাহলে আমরা নিজেদের এর জন্য দায়ী মনে করব। আমার আন্তরিক অনুরোধ, এ পথে আর কেউ পা বাড়াবেন না।