মুশফিকের পদত্যাগে তদন্ত হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ে থেকে দেশে ফিরলে অধিনায়কত্ব থেকে পদত্যাগ নিয়ে মুশফিকুর রহিমের সঙ্গে বসার কথা বলেছিলেন বোর্ড প্রধান নাজমুল হাসান। পরশু সুযোগটা করে দিলেন মুশফিক নিজেই। প্রিমিয়ার লিগে গ্রেডিং নিয়ে কিছু ক্রিকেটারের আপত্তির কথা জানাতে নাজমুল হাসানের অফিসে গিয়েছিলেন মুশফিক। সেখানে কথা হয়েছে নেতৃত্ব ছাড়া নিয়েও।
কাল ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব কর্তাদের সঙ্গে সভার পর সংবাদ সম্মেলনে মুশফিকের নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গও এল। বোর্ড সভাপতি বললেন, ‘ও আমাকে কালকে (পরশু) বলেছে, এটা ইমোশনাল সিদ্ধান্ত। সে হারটাকে মেনে নিতে পারছিল না কোনোভাবেই। তার পরও আমি ওকে বলেছি, পরবর্তী বোর্ড মিটিংয়ে তদন্ত কমিটি গঠন করে দেখা হবে পেছনে আর কিছু আছে কি না।’