মুশফিকের বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিলেন সতীর্থ। সেখান থেকে একজন অধিনায়ক, আরেকজন সহ-অধিনায়ক। এবার আত্মীয়তার সম্পর্কেই বাঁধা পড়তে যাচ্ছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। গত পরশু জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহর শ্যালিকা জান্নাতুল কিফায়াতের (মন্ডি) সঙ্গে আংটিবদল করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। বিয়েটা হয়ে গেলে মাহমুদউল্লাহ হবেন মুশফিকের ভায়রা।

সূত্র জানিয়েছে, মন্ডির সঙ্গে মুশফিকের পরিচয় মাহমুদউল্লাহর গায়েহলুদের অনুষ্ঠানে। দুজনের দুজনকে পছন্দ হওয়ায় পরিবারের সদস্যদের বিয়ের ইচ্ছের কথা জানান মুশফিক। তবে আপাতত বাগদানেই সীমাবদ্ধ রয়েছে তাঁর জীবনের দ্বিতীয় ইনিংস। মুশফিকের বাবা মাহবুব হামিদ জানালেন, বিয়ের আনুষ্ঠানিকতা হবে আরও পরে, ‘কাল (পরশু) রাতে মেয়েদের রামপুরার বাসায় হয়েছে বাগদান। ও সম্মান দ্বিতীয় বর্ষে পড়ছে। আমাদের ইচ্ছে আছে, চূড়ান্ত পরীক্ষার পর বিয়ের আনুষ্ঠানিকতা সারার।’