মুশফিকের শয্যাপাশে বিসিবিপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু দেখতে গিয়েছিলেন জাতীয় দলের পদত্যাগী কোচ শেন জার্গেনসেন। কাল দুপুরে মুশফিকুর রহিমকে দেখতে অ্যাপোলো হাসপাতালে যান বিসিবিপ্রধান নাজমুল হাসান। বাংলাদেশ অধিনায়কের শারীরিক অবস্থা অবশ্য কাল আরও উন্নতি হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় জন্ডিস ধরনের কিছু ধরা পড়েনি। সতর্কতা হিসেবে তবু কাল ছাড়া হয়নি হাসপাতাল থেকে। সবকিছু ঠিক থাকলে ছেড়ে দেওয়া হতে পারে আজ। তবে মুশফিকের বাবা মাহবুব হামিদ জানালেন, হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেও হয়তো সপ্তাহ দুয়েক বিশ্রামে থাকতে হবে মুশফিককে।