প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসরজীবন শুরু হয়েছে, হাতেও অনেক সময়। বিদায়ী ভাষণেই শচীন টেন্ডুলকার তাঁর ছেলেমেয়েকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন থেকে সময় দেবেন ওদের। প্রতিশ্রুতি রাখার কাজটা বোধ হয় শুরু হলো মুসৌরি-ভ্রমণ দিয়েই। স্ত্রী অঞ্জলি আর দুই সন্তান অর্জুন-সারাকে নিয়ে গতকালই লিটল মাস্টার পৌঁছে গেছেন পাহাড়ঘেরা শহরে। টেন্ডুলকারের পারিবারিক বন্ধু সঞ্জয় নারাংয়ের হোটেল আছে সেখানে। গত বছর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়ে ছুটি কাটাতে সেখানেই গিয়েছিলেন। তারও আগে বেশ কয়েকবার সেখানে বড়দিনের ছুটি কাটিয়েছেন বন্ধুর আতিথেয়তায়। জায়গাটা যে ব্যাটিং জিনিয়াসের খুব প্রিয়, সেটা তো বোঝাই যাচ্ছে। ওয়েবসাইট।