প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ম্যাচে ১১ উইকেট শুধু নয়, মুস্তাফিজুর রহমানের একের পর এক কাটারে বিভ্রান্ত ভারতের সব ব্যাটসম্যান। ভারতীয় ড্রেসিংরুম থেকে শুরু করে পত্রপত্রিকার পাতা—সব জায়গায় এখন বাংলাদেশের এই তরুণ বাঁহাতি পেসারকে নিয়ে গবেষণা। মজার ব্যাপার, মুস্তাফিজ ভীতিজাগানিয়া হয়ে উঠেছেন বাংলাদেশ দলের নেটেও। কাল নাসির হোসেনের কাছ থেকেই জানা গেল, ‘নেটে ওর বল খেলতে প্রায়ই আমাদের সমস্যা হয়। ওকে মাঝে মাঝে বলি যে আমি যখন ব্যাটিং করব, তখন আমাকে কাটার মারবি না।’ ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতেই ম্যান অব দ্য ম্যাচ। কিন্তু সাতক্ষীরার তরুণ সবকিছুতে এতটাই ভাবলেশহীন যে এত বড় কীর্তি গড়েও যেন কিছুই করেননি। নাসিরের ভাষায়, ‘ওর এসব নিয়ে একদমই কোনো চিন্তা নেই। হয়তো সেভাবে বুঝেও উঠতে
পারেনি যে সে আসলে কী করেছে।’