মুস্তাফির 'মিতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জার্সিতে নিজের প্রথম গোল—এমনিতেই অনির্বচনীয় অনুভূতি হওয়ার কথা তাঁর। আনন্দটা এভাবে আরও বেড়ে যাবে, ভাবতে পেরেছিলেন শকোদ্রান মুস্তাফি? তাঁর নামেই নামকরণ হতে যাচ্ছে অনাগত এক শিশুর! ইউরোতে গত রোববার ইউক্রেনের সঙ্গে জার্মানির ম্যাচের আগে এক সমর্থক ঘোষণা দেন, অনাগত পুত্রসন্তানের নাম রাখবেন জার্মানির প্রথম গোলদাতার নামে। মজার ব্যাপার, ওই সমর্থক এ-ও ভবিষ্যদ্বাণী করেছিলেন, আলবেনিয়ান বংশোদ্ভূত মুস্তাফির নামে ছেলের নাম রাখতে হবে না। তাঁর বিশ্বাস ছিল, জার্মান ডিফেন্ডারের গোল করার সম্ভাবনা খুব কম! কিন্তু হলো উল্টোটা। মুস্তাফিও বেশ মজা পেয়েছেন ব্যাপারটাতে। ইউক্রেন ম্যাচের পর হেসে বললেন, ‘জানি না, এখন কী নাম রাখা হবে শিশুটির। তবে যদি শকোদ্রান রাখা হয়, তাহলে ছোট্ট শকোদ্রানকে আমি আইসক্রিম খাওয়াব।’ রয়টার্স।