মুহূর্তের ধ্বংসযজ্ঞ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল হতে নিয়েই কাল বাংলাদেশের ইনিংস লন্ডভন্ড করে দিলেন ফিদেল এডওয়ার্ডস। ৫ উইকেট তুলে নিলেন মাত্র ২৯ বলেই। বল হাতে নেওয়ার পর সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার তালিকায় এডওয়ার্ডস জায়গা পেয়েছেন পাঁচে। বাংলাদেশের এমন অভিজ্ঞতা আগেও একবার হয়েছিল, সেবার ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন জ্যাক ক্যালিস। প্রসঙ্গক্রমে এসে যায় জার্মেইন লসনের কথাও। জ্যামাইকান পেসার ২০০২ সালে ঢাকায় ৬ উইকেট পেয়েছিলেন ৩ রানে। তবে ৬টি উইকেটই ছিল ৬.৫ ওভারের স্পেলের শেষ ১৫ বলের মধ্যে।