মূর্তি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল জ্যাকসনের বিরাট ভক্ত ফুলহামের সাবেক মালিক মোহাম্মদ আল ফায়েদ। এতটাই যে ২০০৯ সালে পপতারকার অকালপ্রয়াণের পর তাঁর একটা মূর্তিই গড়ে ফেলেছিলেন ফুলহাম স্টেডিয়ামের সামনে। ক্লাব সমর্থকেরা অবশ্য খুব ভালোভাবে নেননি ব্যাপারটা। কিন্তু মালিকের ইচ্ছাই তখন মেনে নিতে হয়েছিল। এখন ফুলহামের মালিকানা কিনে নিয়েছেন পাকিস্তানি আমেরিকান কোটিপতি শহীদ খান। নতুন মালিক আসায় সমর্থকেরা ভাবতেই পারেন মূর্তিটা আর থাকছে না! কিন্তু মোহাম্মদ আল ফায়েদ রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, মূর্তিটা সরিয়ে ফেলা হলে পরিণাম ভালো হবে না। ওয়েবসাইট।