মূল পর্বে অকল্যান্ড ও ইয়র্কশায়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির মূল পর্বে উঠেছে অকল্যান্ড ও ইয়র্কশায়ার। কাল সেঞ্চুরিয়নে আজহার মাহমুদের (৫/২৪ ও ৫৫*) অলরাউন্ড নৈপুণ্যে হ্যাম্পশায়ারকে ৮ উইকেটে হারিয়েছে অকল্যান্ড। প্রথমে ব্যাট করা হ্যাম্পশায়ার ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে করেছিল ১২১ রান। ৩৩ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে অকল্যান্ড। ম্যাচসেরা মাহমুদ ৩১ বলে ৫ চার ও ৪ ছয়ে করেছেন ৫৫ রান। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে (১৪৮/৯) ৬ উইকেটে হারিয়েছে ইয়র্কশায়ার (১৫৪/৪)। ৩৭ বলে ৬ ছক্কায় অপরাজিত ৬৪ রান করে ম্যাচসেরা ইয়র্কশায়ারের গ্যারি ব্যালেন্স। ওয়েবসাইট।