প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাখ দূরে থাক, কোটি টাকার নিচে আজকাল খেলোয়াড় পাওয়া দায়। কিন্তু তাই বলে ১১০ টাকায় কোনো ফুটবলার কেনা! অবিশ্বাস্য বললেও আসলে কম বলা হবে। কিন্তু ইংল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ব্র্যাডফোর্ড সিটি সেটাই করেছে। গত মৌসুম থেকেই হন্যে হয়ে নতুন একজন গোলরক্ষক খুঁজছিল ব্র্যাডফোর্ড। শেষ পর্যন্ত ব্ল্যাকপুলের অধিনায়ক কলিন ডয়েলকে নিয়ে আসছে তারা। সে জন্য খরচ করতে হয়েছে মাত্র ১ পাউন্ড! আয়ারল্যান্ডের গোলরক্ষক ডয়েল ২০১৫ সালে যোগ দিয়েছিলেন ব্ল্যাকপুলে। দুই মৌসুম আগে দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগে নেমে গিয়েছিল দলটি। গত মৌসুমেই আবার নেমে যায় চতুর্থ বিভাগে। ডয়েলের সঙ্গে তখনই চুক্তির একটা ধারা ছিল, আবার অবনমন হলে এই ৩১ বছর বয়সী গোলরক্ষককে ১ পাউন্ড দিয়ে নিয়ে নিতে পারবে কোনো দল। ব্র্যাডফোর্ড এখন সেই সুযোগটাই নিচ্ছে। গোল ডটকম।