মৃত ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল ব্যর্থ হলে সমর্থকেরা কত কাণ্ডই না করেন! দক্ষিণ কোরিয়ার সমর্থকেরা যেমন ঘোষণা করে দিলেন, ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল এখন মৃত।’ ব্রাজিলে চরম ব্যর্থ দক্ষিণ কোরিয়া। তুলনামূলক সহজ গ্রুপেও কোরিয়া ছিল সবার নিচে। অর্জন বলতে একটি পয়েন্ট। সেই ড্রটাও রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনফিভের ভুলে! স্বাভাবিকভাবেই কোরিয়ানরা খুব হতাশ। গত পরশুই দেশে ফিরেছে কোরিয়া ফুটবল দল। স্থানীয় গণমাধ্যম ভিডিও ক্লিপে দেখিয়েছে, ইনচন বিমানবন্দরে খেলোয়াড়েরা দলগত ছবি তোলার সময় ক্যান্ডি ছুড়ে মারছিলেন ক্রুদ্ধ সমর্থকেরা। আর স্লোগান দিচ্ছিলেন ‘ইয়ট খাও’, যেটি কোরিয়ায় খুব বাজে গালি হিসেবে চিহ্নিত। সমর্থকদের অন্য গ্রুপটি শবযাত্রার আদলে একটা ব্যানার নিয়ে যায়, যাতে লেখা, ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মরে গেছে।’ ফক্স স্পোর্টস।