মৃত্যুকূপে রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ে সবচেয়ে বেশি কৌতূহল থাকে ‘মৃত্যুকূপ’ নিয়ে। এবার ‘ডি’ গ্রুপটাই হলো ‘গ্রুপ অব ডেথ’। এই গ্রুপে পড়েছে স্প্যানিশ, ইংলিশ, ডাচ ও জার্মান চ্যাম্পিয়ন—রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, আয়াক্স আমস্টারডাম ও বরুশিয়া ডর্টমুন্ড। ২০১২-১৩ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অুনষ্ঠান হলো কাল ফ্রান্সের মোনাকোতে। আলোঝলমলে ড্র অনুষ্ঠানে বিভিন্ন পাত্র থেকে দল ও গ্রুপের নাম তুলেছেন সাবেক চার ফুটবলার ডেনিস ল, জর্জ উইয়াহ, রুড খুলিত ও ফ্যাবিও ক্যানাভারো।ড্র অনুষ্ঠানের পর সবচেয়ে বেশি স্বস্তিতে আছেন সম্ভবত স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড গতবার বিদায় নিয়েছিল গ্রুপ পর্বেই। তবে এবার বড় ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে সহজ গ্রুপ পেয়েছে ফার্গির দলই। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি গ্রুপে পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে। তবে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় এই দুই দলের, গ্রুপের বাকি দুই দল যে শাখতার ও অভিষিক্ত ড্যানিশ দল নরজেল্যান্ড! এই মৌসুমে ট্রান্সফার বাজারে হাত খুলে খরচ করা প্যারিস সেন্ট জার্মেইও পেয়েছে অপেক্ষাকৃত সহজ গ্রুপ। এএফপি।কোন গ্রুপে কোন দলগ্রুপ এ: পোর্তো, ডায়নামো কিয়েভ, প্যারিস সেন্ট-জার্মেই, ডায়নামো জাগরেভগ্রুপ বি: আর্সেনাল, শালকে, অলিম্পিয়াকোস, মঁপেলিয়েগ্রুপ সি: এসি মিলান, জেনিত সেন্ট পিটার্সবার্গ, আন্ডারলেখট, মালাগাগ্রুপ ডি: রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, আয়াক্স আমস্টারডাম, বরুশিয়া ডর্টমুন্ডগ্রুপ ই: চেলসি, শাখতার দোনেৎস্ক, জুভেন্টাস, নরজেল্যান্ডগ্রুপ এফ: বায়ার্ন মিউনিখ, ভ্যালেন্সিয়া, লিল, বাতে বরিসভগ্রুপ জি: বার্সেলোনা, বেনফিকা, স্পার্তাক মস্কো, সেল্টিকগ্রুপ এইচ: ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং ব্রাহা, গ্যালাতাসারাই, ক্লুজ।