মৃত্যুর দুয়ার থেকে সেরেনার ফেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ বিরতির পর টেনিস কোর্টে ফিরছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এ সপ্তাহের আয়েগন ইন্টারন্যাশনাল টেনিসের মধ্য দিয়ে তিনি ফিরবেন। সর্বশেষ খেলেছিলেন প্রায় বছর খানেক আগে উইম্বলডন প্রতিযোগিতায়। জিতেওছিলেন তাঁর চতুর্থ শিরোপা। কিন্তু এর পরেই একটি জার্মান রেস্টুরেন্টে পা কেটে বিপত্তিটা ঘটিয়েছিলেন এ তারকা।সেরেনার পায়ের ক্ষতটা তাঁকে যথেষ্টই ভুগিয়েছে। একপর্যায়ে তাঁর ফুসফুসেই নাকি রক্ত জমে গিয়েছিল। সেরেনা সেই সময়টাকে বর্ণনা করেছেন তাঁর ‘মৃত্যু শয্যা’ হিসেবে।‘আমি সত্যিই সে সময় মৃত্যু শয্যায় ছিলাম। অসুস্থতাটা যে এতটা প্রকট আকার ধারণ করবে—তা বুঝতে পারিনি। প্রথম দিকে মনে হয়েছিল এটা আর দশটা ইনজুরির মতোই।’ বলেছেন সেরেনা। তিনি আরও বলেন, ‘প্রথম দিকে সবাই বলেছিল আমি সুস্থ হয়ে উঠব। কিন্তু পরে পুরো ব্যাপারটিই জটিল আকার ধারণ করে।’‘চিকিত্সকেরা বলেছিলেন আমার দুটি ফুসফুসেই রক্ত জমাট বেঁধেছে। এ অসুস্থতায় অনেকেই মারা যায়।’ সেরেনার মন্তব্য।এ ভয়ংকর অসুস্থতা থেকে সেরে উঠতে সার্জনের ছুরি-কাঁচির নিচেও যেতে হয়েছে দুবার। দ্বিতীয় অপারেশনটিকে ‘ভয়ঙ্কর' হিসেবে অভিহিত করে সেরেনা বলেন, ‘ওটা ছিল খুবই মারাত্মক একটি সার্জারি। আমাকে সে সময় মানসিকভাবে যথেষ্ট শক্ত থাকতে হয়েছে।’সে সময়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতো। এমন দিন গেছে যখন আমি বিছানা থেকেও নামতে পারতাম না। বিছানায় শুয়ে ভাবতাম, আমি কি আর কোনো দিনই টেনিসে ফিরতে পারব না?’এমন একটি দুঃসময় পেরিয়ে আসার পর সেরেনার এবারের ফেরাটা তাই একটু অন্য রকম। সেটা তিনি নিজেই বলেছেন, ‘এবারের ফেরাটা আর দশটা ফেরার মতো নয়। সত্যিই অন্য রকম।’পেরিয়ে আসা পরিস্থিতির বিচারে একটি নতুন জীবনই পেয়েছেন তিনি। সেরেনাও তাই মনে করেন। ‘এবারের ফেরাটা অবশ্যই নতুন জীবন হাতে নিয়ে ফেরা। জীবনের প্রতি আমি এখন অনেক বেশি যত্নশীল। এবারের ফেরার প্রস্তুতিটা কেবল একটি উইম্বলডনকে ঘিরেই নয়, এবারের ফেরার প্রস্তুতিটা আমার বাকি জীবন ঠিকভাবে, সুস্থভাবে কাটানোরও প্রস্তুতি।’ অভিমত সেরেনার। ওয়েবসাইট।