মৃত্যুর সঙ্গে লড়ছেন সক্রেটিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সক্রেটিস। পাকস্থলীর রক্তক্ষরণের কারণে গত পরশু সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়ার পর ৫৭ বছর বয়সী ব্রাজিলের সাবেক অধিনায়ককে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ব্রাজিলের ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপ দলকে নেতৃত্ব দেওয়া সক্রেটিস সাও পাওলোর ক্লাব করিন্থিয়ানসে খেলেছেন ১৯৭৮ থেকে ’৮৪ সাল পর্যন্ত। এ ছাড়া বোটাগফোগো, ফ্লামেঙ্গো, সান্তোস ও ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায়ও খেলেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। এএফপি।