মৃত্যুর সঙ্গে লড়তে থাকা শুমাখারের বিরুদ্ধে মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল শুমাখার
মাইকেল শুমাখার

সেই ডিসেম্বরের শেষ দিকে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে কোমায় চলে যান মাইকেল শুমাখার। কিংবদন্তি এফওয়ান চালক এখনো কোমায়। চার মাস হতে চলল জ্ঞান ফেরেনি। পৃথিবী স্থির হয়ে আছে তাঁর জন্য। কিন্তু বাইরের পৃথিবী তো আর থেমে থাকতে পারে না। জীবনের নিয়মে জীবন চলছে। আর এ কারণেই গত নভেম্বরে আইন লঙ্ঘনের অপরাধে মামলা হয়েছে শুমাখারের বিরুদ্ধে।

গত নভেম্বরে স্পেনের সেভিয়ায় ব্যক্তিগত সফরে গিয়েছিলেন এই জার্মান চালক। সেখানে ভাড়া করা অডি গাড়ি চালাচ্ছিলেন। সে সময় এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেন। সেই দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক বেশ আহত হয়েছিলেন। কবজিও ভেঙে গিয়েছিল ওই ব্যক্তির। ক্ষতিগ্রস্ত হয়েছিল মোটরসাইকেলটি।  

এ কারণেই মামলাটি হয়েছে। বিষয়টি খুব গুরুতর না হলেও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা একজন কিংবদন্তি ক্রীড়াবিদের বিরুদ্ধে এই সময় মামলাটা না হলে ভালো হতো না কি? আসলে মামলাটি হয়েছে বিমার ক্ষতিপূরণের কারণে। এই মামলায় শুমাখারকে ব্যক্তিগতভাবে হাজিরাও দিতে হবে না।