মৃত্যুশয্যায় সাবেক দ্রুততম মানবী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন বাংলাদেশের প্রথম দ্রুততম মানবী শামীম আরার (টলি) অবস্থা সংকটাপন্ন। ল্যাবএইডের আইসিইউতে চিকিৎসাধীন শামীম আরা চার বছর ধরে কিডনি রোগে ভুগছেন। দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। কাল রাতে শামীম আরার স্বামী সাবেক ম্যারাথন চ্যাম্পিয়ন জহিরুল হক (রতন) জানিয়েছেন, চিকিৎসায় আর তেমন সাড়া দিচ্ছেন না শামীম আরা। চার বছর ধরে তাঁকে বিনা খরচে চিকিৎসা দেওয়ার জন্য জহিরুল হক কৃতজ্ঞতা জানিয়েছেন ল্যাবএইড কর্তৃপক্ষকে।