প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দায়িত্ব নিয়েছেন মাত্রই এক মাস হলো। কিন্তু এখনই বিদায় বলে দিচ্ছেন নামিবিয়া ফুটবল দলের সুইডিশ কোচ রজার পামগ্রেন। আসলে বিদায় বলতে তিনি বাধ্য হচ্ছেন! অন্য কোনো ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পাননি। অর্থকড়ি নিয়েও ঝামেলা নেই। তাহলে এত তড়িঘড়ি পাততাড়ি গোটানোর কারণ কী? পামগ্রেন জানিয়েছেন, তাঁকে মৃত্যুহুমকি দেওয়া হয়েছে। খুব একটা খারাপ যে করেছেন, তা নয়। গত এক মাসে দুটি প্রীতি ম্যাচে ড্র করেছেন। ওই দুটি ম্যাচে হারলে যে কী হতো! রয়টার্স।