মেইঞ্জের জয়রথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির ফুটবলে মেইঞ্জের নামডাক নেই খুব একটা। অন্তত আন্তর্জাতিক পর্যায়ে বলা যায় ক্লাবটি ‘অখ্যাত’। সেই মেইঞ্জ ছুটছে ইতিহাসের পেছনে। আজ বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখকে হারাতে পারলে একটা অসম্ভবকে সম্ভব বানানোর কাছাকাছি পৌঁছে যাবে তারা। এবার লিগে শুরু থেকে টানা পাঁচটি ম্যাচ জিতেছে মেইঞ্জ। জার্মানির লিগে প্রথম সাতটি ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল বায়ার্ন, ১৯৯৫ সালে। এরপর ২০০১ সালে কাইজারস্লটার্নও লিগে তাদের প্রথম সাতটি ম্যাচ জিতলেও ভাঙতে পারেনি বায়ার্নের রেকর্ড। আজ বায়ার্ন-বাধা পেরোতে পারলে মেইঞ্জ সামনে থাকবে হফেনহেইম আর হামবুর্গ। তুলনামূলক সহজ ওই দুই প্রতিপক্ষকে হারাতে পারলেই নতুন রেকর্ড!