মেওয়েদারের চ্যালেঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানি প্যাকিয়াওকে চ্যালেঞ্জ ছুড়লেন ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। চাইলে আবারও তাঁর সঙ্গে রিংয়ে লড়াই করতে পারবেন ফিলিপিনো বক্সার। গত সোমবার ‘শতাব্দীসেরা’ লড়াইয়ে মেওয়েদারের কাছে হেরে যাওয়ার পর কাঁধের চোটকে দুষেছেন প্যাকিয়াও। লড়াই শেষে কাঁধের ওই চোট দেখে বিশেষজ্ঞ চিকিৎসকেরা অস্ত্রোপচারের সুপারিশও করেছেন। প্যাকিয়াওর চোট ‘আবিষ্কার’কে অবশ্য অজুহাত হিসেবেই দেখেছেন মেওয়েদার। তবে নিজের প্রতি আত্মবিশ্বাসের একটুও কমতি নেই যুক্তরাষ্ট্রের বক্সারের। সেই আত্মবিশ্বাস থেকেই বললেন, ‘প্যাকিয়াও’র কাঁধে অস্ত্রোপচারের এক বছরের মধ্যেই আমি রিংয়ে আবার তাঁর মুখোমুখি হতে চাই।’ মেওয়েদার যেন এটাই বোঝাতে চাইলেন, সুস্থ থাকলেও রিংয়ে তাঁকে হারাতে পারতেন না প্যাকিয়াও! রয়টার্স, মেইল অনলাইন।