প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ্টেম্বরে আরেকটি লড়াই শেষে অবসরে যাবেন ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। সদ্যই ‘সেঞ্চুরি অব দ্য ফাইট’ জেতা যুক্তরাষ্ট্রের বক্সারের সামনে ওই লড়াইয়ে দাঁড়াতে চান আমির খান। ২৯ মে নিউইয়র্কে রিংয়ে নামবেন ব্রিটেনের পাকিস্তানি বংশোদ্ভূত এই বক্সার। ওয়েল্টারওয়েট লড়াইয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী আমেরিকান ক্রিস আলজেরিয়া। ওই লড়াই উপলক্ষে কাল লন্ডনে মুখোমুখি হয়েছিলেন ২৮ বছর বয়সী আমির। মেওয়েদারের বিপক্ষে লড়াইয়ের সম্ভাবনার কথা জানালেন সেখানেই। জুন-জুলাইয়ে পবিত্র রমজান, তখন আমিরের প্রস্তুতি বাধাগ্রস্ত হতে পারে। কেউ কেউ তাই অনুমান করছিলেন হয়তো সেপ্টেম্বরে রিংয়ে নামা হবে না তাঁর। কিন্তু সাহসী আমির বলছেন, ‘ওই লড়াইয়ে নামার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না আমি।’ মেইল অনলাইন।