মেওয়েদার বনাম প্যাকিয়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্সিংয়ে কোনো লড়াইয়ের জন্য এত তৃষ্ণার্ত অপেক্ষা বোধ হয় আর আসেনি। আগামীকাল লাস ভেগাসে ফ্লয়েড মেওয়েদার-ম্যানি প্যাকিয়াওয়ের লড়াইটা বেশ কয়েক দিন থেকেই ছড়াচ্ছে রোমাঞ্চ। সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল এই বক্সিং ম্যাচের জন্য বুঁদ হয়ে থাকবে কোটি মানুষ। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত আমেরিকান মেওয়েদার কোনো ম্যাচে হারেননি, ফিলিপাইনের প্যাকিয়াও একমাত্র বক্সার হিসেবে শিরোপা জিতেছেন আটটি আলাদা ওজন শ্রেণিতে। বাজির দরে এখন পর্যন্ত মেওয়েদারই এগিয়ে, কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর পক্ষপাত অবশ্য প্যাকিয়াওয়ের দিকেই। দুজনেই পকেটে ভরবেন মোটা অঙ্কের টাকা, এমনকি ম্যাচের রেফারি পর্যন্ত পাবেন ১০ হাজার ডলার! এএফপি, বিবিসি।

দুনিয়া কাঁপানো দ্বৈরথ
দুনিয়া কাঁপানো দ্বৈরথ

দুনিয়া কাঁপানো দ্বৈরথ
ইতিহাসের সবচেয়ে দামি ৪০ কোটি ডলারের বক্সিং আগামীকাল
মুখোমুখি
৩৮ বয়স ৩৬
৫.৮ ইঞ্চি উচ্চতা ৫.৬১/২ ইঞ্চি
ডানহাতি স্টাইল বাঁহাতি
৪৭ জয় ৫৭
০ হার ৫
ধারণা, প্রায় ৪০ কোটি মার্কিন ডলার আসবে এই লড়াই থেকে
মেওয়েদার পাবেন ১৮ কোটি ডলার, প্যাকিয়াও ১২ কোটি ডলার
প্রায় ১৬ হাজার দর্শক সরাসরি দেখতে পারবে। টিকিটের সর্বনিম্ন মূল্য দেড় হাজার ডলার, সর্বোচ্চ ১০ হাজার ডলার
শুধু টিকিট থেকেই আসবে ৬ কোটি ডলার
পেশাদার ক্যারিয়ারে ৫টি আলাদা ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন মেওয়েদার
আটটি আলাদা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া একমাত্র বক্সার প্যাকিয়াও
অন্তত চারটি আলাদা বিভাগে শিরোপা জিতেছেন শুধু এই দুজনই
সবচেয়ে বেশি রোজগেরে খেলোয়াড়দের তালিকায় সবার ওপরে মেওয়েদার (১০.৫ কোটি ডলার)। প্যাকিয়াও (৪.১ কোটি ডলার) আছেন সাতে।