প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৯-০! ২০১৫ সালে যখন অবসর নেন, ফ্লয়েড মেওয়েদারের রেকর্ড ছিল এমনই। পেশাদার বক্সিং ক্যারিয়ারে কখনোই হারেননি যুক্তরাষ্ট্রের বক্সিং তারকা। হঠাৎ শপিংয়ে গিয়ে এমন একজনের সঙ্গে দেখা হয়ে গেলে কেমন লাগবে? তারওপর লোকটাকে যদি আপনি আদর্শ মানেন, তাহলে তো কথাই নেই। পুরোই পোয়াবারো! এমনই অবস্থা হয়েছে চেলসির স্ট্রাইকার মিচি বাৎসুয়াইর। পরশু ছিল ছুটির দিন, তাতে শপিংয়ে বেরিয়েছিলেন ২৩ বছর বয়সী বেলজিয়ান। সেখানেই দেখা মেওয়েদারের সঙ্গে, লন্ডনে একটি বক্সিং দ্বৈরথের প্রচারণার জন্য এসেছেন বক্সিং তারকা। তা দেখা যখন হলো, মোবাইলটা বের করে চটপট দু-চারটা সেলফি তুলতে বাধা কোথায়? তুললেন বাৎসুয়াই, সেটি আবার পোস্টও করেছেন ইনস্টাগ্রামে, ‘ছুটির দিনের শপিং চলছে। দেখুন কার সঙ্গে দেখা হয়ে গেল!’ ডেইলি মেইল।