মেওয়েদারের 'ইউটার্ন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানি প্যাকিয়াও চাইলে আবারও রিংয়ে নামতে প্রস্তুত—কয়েক দিন আগে ঘোষণা দিয়েছিলেন ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’ তকমা পাওয়া লড়াইয়ে হেরে যাওয়ার পর প্যাকিয়াও কাঁধে চোটের কথা বলাতেই এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কিন্তু দিন কয়েক পার হতেই পুরোপুরি উল্টো পথে হাঁটছেন যুক্তরাষ্ট্রের বক্সার মেওয়েদার। ফিলিপিনো প্যাকিয়াওর বিপক্ষে আর রিংয়ে নামবেন না বলে জানিয়ে দিলেন, ‘আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। তার সঙ্গে লড়াই নয়।’ কাঁধের চোটকে প্যাকিয়াওর পরাজয়ের অজুহাত হিসেবেই দেখছেন মেওয়েদার। মেইল অনলাইন।