মেক্সিকো-যুক্তরাষ্ট্রের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। কনক্যাকাফ অঞ্চলের বাছাইপর্বে যুক্তরাষ্ট্র ৩-১ গোলে হারিয়েছে অ্যান্টিগা ও বারমুডাকে। ‘বি’ গ্রুপে গায়ানার বিপক্ষে মেক্সিকোর জয়টিও একই ব্যবধানে। এশিয়া অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে জাপান পেয়েছে টানা দ্বিতীয় জয়। পরশু তারা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জর্ডানকে। গত সপ্তাহে জাপান ওমানকে হারিয়েছিল ৩-০ গোলে। এই ওমানের সঙ্গেই পরশু গোলশূন্য ড্র করেছে অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া। চূড়ান্ত বাছাইপর্বে পরশুই প্রথম মাঠে নামা দক্ষিণ কোরিয়া দোহায় ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিক কাতারকে। এএফপি।