মেক্সিকোকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় রাউন্ড মোটামুটি নিশ্চিত ছিল দুই দলেরই। মেক্সিকো-উরুগুয়ের লড়াইটা অনেকটাই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে উরুগুয়ে।প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল মেক্সিকো। ১৯ মিনিটে ডিয়েগো ফোরলানের ক্রস থেকে উরুগুয়ের পেনাল্টি বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েছিলেন মাউরিসিও ভিকটোরিনো। কিন্তু বল জালে জড়াতে পারেননি তিনি। কয়েক মিনিট পরই মেক্সিকোর আন্দ্রেস গুয়ারদাদোর দূরপাল্লার জোড়ালো শট উরুগুয়ের গোল পোস্টে লেগে ফিরে আসে। ৪৩ মিনিটে উরুগুয়ের পক্ষে খেলার একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেজ। এডিনসন কাভানির ক্রস থেকে মেক্সিকোর জালে বল জড়ান সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল শোধ করতে পারেনি মেক্সিকো।