মেক্সিকোতে অলিম্পিক পদকজয়ী গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার মেক্সিকোর মাদক-সন্ত্রাসের শিকার হলেন অলিম্পিক পদকজয়ী এক অ্যাথলেট। গত সোমবার ২০০০ সালে সিডনি অলিম্পিকে ২০ কিলোমিটার হাঁটায় রুপাজয়ী নোয়ি হার্নান্দেজ মাথায় গুলি খেয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে থাকা হার্নান্দেজের বাঁ চোখ নষ্ট হয়ে গেছে। মেক্সিকোর মধ্যাঞ্চলে ‘কুইন অব কিংস’ নামের একটি নৈশক্লাবে তিন বন্দুকধারী অতর্কিতে হামলা চালায়, এতে দুজন নিহত ও তিনজন আহত হয়। ৩৪ বছর বয়সী হার্নান্দেজ মেক্সিকোর একটি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ছিলেন। মাদক-সন্ত্রাসে গত ছয় বছরে মেক্সিকোতে প্রায় ৬০ হাজার মানুষের প্রাণ গেছে। এএফপি।