মেক্সিকোর বিপক্ষে অন্য ইতালি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন ইতালিকে মাঠে দেখা যাবে আজ?চেক প্রজাতন্ত্র আর দুর্বল হাইতির সঙ্গে ড্র করা দলটিকে নিশ্চয়ই নয়, বরং চারবার বিশ্বকাপ ও একবার ইউরোজয়ীদেরই আজ দেখতে চাইবে সবাই।সত্যিটা হচ্ছে, হাইতির বিপক্ষে যে ইতালি দলটা খেলেছিল আজ মেক্সিকোর বিপক্ষেও প্রায় সেই দলটাই হয়তো থাকবে। কিন্তু মাঠে নামার আগে ইতালিয়ান ফুটবলাররা ভুলে যাবেন আগের দুটি ম্যাচের কথা। তখন তারা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং কনফেডারেশনস কাপের শিরোপার অন্যতম দাবিদার। রিও ডি জেনিরোর মারাকানায় আজ সেই ইতালির মুখোমুখি হবে মেক্সিকো। মেক্সিকান কোচ হোসে দে লা তোরের কথা শুনে অবশ্য মনে না-ও হতে পারে যে তিনি এটা নিয়ে খুব একটা চিন্তিত, ‘যখনই কোনো বড় টুর্নামেন্ট শুরু হয়, সবাই বলে ইতালি, স্পেন বা ব্রাজিল শিরোপা জিতবে। কিন্তু অন্য দলগুলোকে বাতিল করে দেওয়া যায় না। ফুটবল এত দ্রুত বদলাচ্ছে যে এখন জাতীয় দলগুলোর মধ্যে খুব বড় ব্যবধান নেই।’ দে লা তোরের এমন আত্মবিশ্বাসী কথা অবশ্য বোঝায় না বিশ্বকাপ বাছাইপর্বে শেষ ছয় ম্যাচের ৫টিতেই ড্র করে নিজের দেশেই কতটা চাপে আছেন তিনি। সমালোচকদের মুখ বন্ধ করার জন্য কনফেডারেশনস কাপটা তাই তাঁর জন্য একটা বড় সুযোগ।তবে মেক্সিকোর ফর্ম খারাপ যাচ্ছে জেনেও প্রতিপক্ষকে হালকা করে দেখছেন না ইতালির কোচ সিজারে প্রানদেল্লি, ‘মেক্সিকো ভুলক্রমে এ আসরে আসেনি। তাদের খেলার মান খুব ভালো, বিশেষ করে আক্রমণভাগ খুব শক্তিশালী।’ প্রতিপক্ষের আক্রমণভাগের প্রশংসা করলেও প্রানদেল্লি নিজের দলের আক্রমণভাগ নিয়ে কিছুটা উদ্বিগ্ন। পরশু অনুশীলনে চোট পেয়ে মাঠ ছেড়ে যান মারিও বালোতেল্লি। কাল পর্যন্ত নিশ্চিত করা যায়নি এই স্ট্রাইকারকে পাওয়া যাবে কি না। সামান্য চোট আছে আরেক স্ট্রাইকার স্টিফান এল শারাউয়িরও। সে ক্ষেত্রে আক্রমণভাগের পুরো দায়িত্বই সামলাতে হবে জুভেন্টাস তারকা সেবাস্তিয়ান জিওভিঙ্কো আর বোলোনিয়ার আলবার্তো জিলার্দিনোকে। হার-জিত যা-ই হোক ম্যাচটা আন্দ্রিয়া পিরলোর জন্যও বিশেষ কিছু। জাতীয় দলের হয়ে আজ শততম ম্যাচ খেলবেন ইতালিয়ান প্লে-মেকার। এএফপি।ইতালি-মেক্সিকোমেক্সিকোর সঙ্গে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ইতালি হেরেছে শুধু একটিতে। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১০ সালের জুনে, ব্রাসেলসে। সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল মেক্সিকোমুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বড় জয়টা ইতালির। ১৯৮৪ সালে রোমের প্রীতি ম্যাচে তারা জিতেছিল ৫-০ গোলে।