মেক্সিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করল স্পেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলার শেষ মুহূর্তে ডেভিড সিলভার গোলে কোনো মতে মেক্সিকোর বিপক্ষে হার ঠেকিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গতকাল বুধবার মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলার প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় মেক্সিকো। মেক্সিকানদের পক্ষে গোলটি করেন স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ।বিশ্বকাপ ফাইনালে হল্যান্ডের বিপক্ষে জয়ের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচটিতে স্পেন ভালো খেলতে পারেনি। খেলার প্রথমার্ধে একটি থ্রু থেকে বল পেয়ে স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের পাস দিয়ে জালে বল পাঠিয়ে দেন হার্নান্দেজ।খেলার একেবারে শেষ মুহূর্তে জাভির পাস থেকে বল পেয়ে পরাজয়ের হাত থেকে স্পেনকে বাঁচান ডেভিড সিলভা।