মেক্সিকোর হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাগতিকদের বিপক্ষে জয়ের আশা নিয়েই ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল মেক্সিকো। ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ার সময় তাদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। একদিকে জয় দিয়ে শুরু করতে না পারা, অন্যদিকে ড্র করে অন্তত ১ পয়েন্ট জোটাতে পারার সান্ত্বনা।প্রথমার্ধে খুব ভালো খেললেও দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে স্বাগতিকেরা একটি গোল দেওয়ার পর থেকেই কেমন যেন এলোমেলো হয়ে যায় মেক্সিকো। দ্বিতীয়ার্ধে মারকুয়েজের সমতা ফেরানো গোলটা ছাড়া বাকি সময়টা একেবারেই নিষ্প্রভ ছিল তারা। খেলা শেষে মেক্সিকান ডিফেল্ডার কার্লোস সালসিডোর কণ্ঠে হতাশাই ঝড়ে পড়ল, ‘প্রথমার্ধে আমরা অনেকগুলো সুযোগ পেয়েছিলাম, সেগুলো কাজে লাগাতে পারলে ফলাফলটা ভিন্ন রকম হতে পারত।’ ডিফেন্সে তাঁর সঙ্গী অসোরিয়োর অভিমতও একই রকম, ‘প্রথম ৪৫ মিনিট আমরা ভালোই খেলেছি, কিন্তু কোনো গোল করতে পারিনি। এ কারণেই দ্বিতীয়ার্ধে আমাদের ওপর চাপটা অনেক বেড়ে গিয়েছিল।’১৭ জুন ফ্রান্সের সঙ্গে দ্বিতীয় ম্যাচের করণীয় নির্ধারণ করতে এই অভিজ্ঞতা কতটা কাজে লাগাতে পারবে তারা, এটাই এখন দেখার বিষয়।