মেক্সেসের অবিশ্বাস্য গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনোভাবেই দুজনের তুলনা চলে না। একজন জাত স্ট্রাইকার; আরেকজনও জাত খেলোয়াড়, তবে রক্ষণের। একজন আন্তর্জাতিক ফুটবলের বড় তারকা। অন্যজনের গায়ে তারকাখ্যাতির আলো-বাতাস তেমনটা লাগেনি। তার পরও জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাপিয়ে আলোচনায় চলে এলেন ফিলিপ্পে মেক্সেস। দুই সপ্তাহ আগে প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক গোল করেছিলেন ইব্রা। ৩০ গজ দূর থেকে চোখ কপালে তুলে দেওয়া এক ব্যাকভলি থেকে করেছিলেন গোল। ইব্রারই সাবেক মিলান-সতীর্থ মেক্সেস পরশু হুবহু একই রকম একটা গোল করলেন। এত দূর থেকে অবশ্য নয়, বক্সের সামান্য বাইরে থেকে। তবে কাছে ছিলেন বলেই মেক্সেসের গোলটা হয়েছে ইব্রার চেয়ে দুরূহ কোণ থেকে। ইব্রারটি সেরা নাকি মেক্সেসের—এই বিতর্কই এখন তুলে দিয়েছেন মিলানের ফরাসি ডিফেন্ডার।মেক্সেসের আগে স্টেফান এল শারাউয়ি ও পরে আলেকজান্দার পাতোর গোলে আন্ডারলেখটকে ১-৩ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট পেয়ে গেছে মিলান। খবরটা স্বস্তির। কেননা, ঘরোয়া লিগে যাচ্ছেতাই অবস্থা ইতালির দলটির। লিগের ১৩ ম্যাচের মাত্র চারটিতে জয়, সর্বশেষ আট ম্যাচে জিতেছে মাত্র দুটিতে। অবনমন অঞ্চল থেকে মাত্র ৪ পয়েন্টের দূরত্বে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করেও নকআউট পর্বে উঠেছে রিয়াল মাদ্রিদ। ১০ মিনিটেই করিম বেনজেমা এগিয়ে দিলেও ৭৩ মিনিটে পেনাল্টি গোলে সেটি শোধ করে হোসে মরিনহোর শততম চ্যাম্পিয়নস লিগ ম্যাচটা ড্র করিয়েছেন সার্জিও আগুয়েরো। তাতেও সিটি এবারও গ্রুপ পর্বেই বিদায় ঠেকাতে পারেনি। আর ড্রতেও কোনো অসুবিধা হয়নি রিয়ালের। নিজেদের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে আয়াক্স বিধ্বস্ত হওয়াতেই নকআউট পর্বে উঠে গেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ডর্টমুন্ডই গ্রুপ চ্যাম্পিয়ন, রিয়াল নকআউট পর্বে গেল রানার্সআপ হয়ে। নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন কোনো দলেরই মুখোমুখি হতে হবে। রিয়ালের জন্য এটিকে সমস্যা মনে করেন না মরিনহো। রিয়াল কোচ বরং হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রতিপক্ষদের প্রতি।চেলসি বিদায়ের দ্বারপ্রান্তে চলে গেলেও ইংল্যান্ডের পতাকা নিয়ে ইউনাইটেডের সঙ্গে শামিল হচ্ছে আর্সেনালও। গোলশূন্য প্রথমার্ধের পর উইলশেয়ার আর পোডলস্কির গোলে নকআউট পর্ব নিশ্চিত করেছে গানাররা। জার্মানির পতাকা বইবে তিন দল। বায়ার্ন-ডর্টমুন্ডের পাশাপাশি শালকে জিরো ফোরও। ফ্রান্সের পতাকা থাকছে পিএসজির কাঁধে। মেক্সেস যে রাতে তাঁর আলো চুরি করল, সেই রাতে অনালোকিতই থাকলেন ইব্রা। পিএসজির জয়ের নায়ক এদিন জোড়া গোল করা এজেকুয়েল লাভেজ্জি। ওয়েবসাইট। শেষ ষোলোয়এসি মিলান, আর্সেনাল, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, মালাগা, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, পোর্তো, রিয়াল মাদ্রিদ, শালকে, শাখতার দোনেৎস্ক ও ভ্যালেন্সিয়া।* বাকি তিন দল নিশ্চিত হয়নি