মেজবাহ-শিরিন বাংলাদেশের দ্রুততম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন দ্রুততম মানব-মানবী পেয়েছে বাংলাদেশ। ৩৮তম জাতীয় অ্যাথলেটিকসে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে নতুন দ্রুততম মানব নৌবাহিনীর মেজবাহ আহমেদ। তিনি সময় নিয়েছেন ১০ দশমিক ৫২ সেকেন্ড। আর দ্রুততম মানবী বিকেএসপির শিরিন আক্তার। তিনি সময় নিয়েছেন ১১ দশমিক ৮৪ সেকেন্ড।
গত বাংলাদেশ গেমসে মেজবাহ ছিলেন দ্রুততম মানব। তিনি এবারও খেতাবটি ধরে রাখলেন। তবে ওই ইভেন্টে বাংলাদেশ গেমসে শিরিন পেয়েছিলেন রৌপ্য পদক।