মেজবাহর সেরা টাইমিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমনওয়েলথ গেমসের ১০০ মিটার স্প্রিন্টে ৫৫ জনের মধ্যে যুগ্মভাবে ৪৮তম হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ। নিজের হিটে আটজনে ষষ্ঠ। সময় নিয়েছেন ১১.১৩ সেকেন্ড। এটা তাঁর ব্যক্তিগত সেরা। মেজবাহর হিটে প্রথম হয়েছেন জ্যামাইকার কেমার বেইলি কোল (১০.১৬ সে.)।
ভারোত্তোলনে ৭৭ কেজিতে মনোরঞ্জন রায় মোট ২৭৫ কেজি তুলে ‘এ’ গ্রুপে পঞ্চম। একই গ্রুপে তাঁর চেয়ে ৩০ কেজি বেশি তুলেছেন কানাডার জিয়ান মার্ক। সুবিধা করতে পারেননি বক্সাররাও। ৬০ কেজিতে সুয়া চাকমা নিউজিল্যান্ডের চান্ড মিনেসের কাছে, ৬৪ কেজিতে আল আমিন নিউজিল্যান্ডেরই লেরয় হিন্ডলে ও ৬৯ কেজিতে মোহাম্মদ হোসেন হেরেছেন জ্যামাইকার কেস্টনা ডেভিসের কাছে।