মেজবাহর হ্যাটট্রিকে জিতল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়ে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল শুরু করল বাংলাদেশের কিশোরেরা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে কাল বাংলাদেশ ৬-২ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। হ্যাটট্রিক করেছে অধিনায়ক মেজবাহউদ্দিন। ৮ মিনিটে করে প্রথম গোল, ৪০ মিনিটে পরেরটি আর হ্যাটট্রিক পূর্ণ করেছে ৬৪ মিনিটে। এ ছাড়া ১৪ ও ১৫ মিনিটে পরপর দুই গোল করে মাহমুদ আলী ও আকাশ কুমার। ৫৭ মিনিটে আরেকটি গোল করে সাব্বির। শ্রীলঙ্কার গোল দুটি জহর মোহাম্মদের। বাংলাদেশের শেষ ম্যাচ আগামীকাল, নেপালের বিপক্ষে।